আল-হাজ টেক্সটাইলের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

আল-হাজ টেক্সটাইলের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ 
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  একযোগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদনে সংশ্লিষ্ট তিনটি প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস), পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) তুলে ধরা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) আর্থিক তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ৫২ পয়সা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ২২ পয়সা লোকসান। এ সময়ে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ৮৯ পয়সা ঋণাত্মক, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ১৭ পয়সা ইতিবাচক। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV per share) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৫ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ১২ টাকা ১৩ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১ টাকা ৫৬ পয়সা লোকসান।

চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর ২০২৪ ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৭৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ২ টাকা ৯৯ পয়সা।

এ সময় পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (NOCFPS) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা ঋণাত্মক, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৯ পয়সা ঋণাত্মক। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV per share) ছিল ১৭ টাকা ৭৪ পয়সা, যা ২০২৪ সালের ৩০ জুন ছিল ১৮ টাকা ৫২ পয়সা।

এছাড়া তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) প্রতিবেদনে দেখা যায়, এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা, যেখানে ২০২৪ সালের একই সময়ে লোকসান ছিল ৪১ পয়সা।

২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৩৯ পয়সা।

একই সময়ে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (NOCFPS) হয়েছে ২ টাকা ৬০ পয়সা ঋণাত্মক, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৪৬ পয়সা ঋণাত্মক। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV per share) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৪ পয়সা, যা ২০২৪ সালের ৩০ জুন ছিল ১৮ টাকা ৫২ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৩৪ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com