ব্রেকিং >>
ব্রেকিং >>

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | 543 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে । শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং গ্রামীণ ফোন লিমিটেড।১০ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড  সভায় এই ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি ২টি তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) আর্থি ক প্রতিবেদন প্রকাশ করেছে।  কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি সমন্বিত আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৬৯ পয়সা।

Responsive Ad Banner

তিন প্রান্তিকে তথা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ার প্রতি সমন্বিত আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩৪ পয়সা। এছাড়া, ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য দায় হয়েছে ২০ টাকা ৪৩ পয়সা।

অপরদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) গ্রামীণফোন লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭২ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬ টাকা ৩৪ পয়সা।

তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২২) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা। গত একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ টাকা ২৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৪৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩০ টাকা ৮২ পয়সা।

 

আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩৫ পিএম | বুধবার, ১৯ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com