বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | 467 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে রূপালী ব্যাংক
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড। আগামী ১২ ও ১৩ জুলাই এই দুই কার্যদিবস কোম্পানিটির শেয়ার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন লেনদেন। আগামী ১৪ জুলাই রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

জানা যায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

আগামী ১৮ আগস্ট সকাল ১১ টায় অনুষ্ঠিত কোম্পানিটির এজিএমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের করা হবে।

৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির এককভাবে শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) ৩৯ পয়সা, আর সমন্বিতভাবে ইপিএস (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। এর আগের বছর একক ও সমন্বিত ইপিএস ছিল যথাক্রমে- ১ টাকা ৩২ পয়সা (রিস্টেটেড) ও ১ টাকা ৩৮ পয়সা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ১০ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com