নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | 85 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৬) এবং চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে ব্যাংকটির একীভূত (কনসোলিডেটেড) ও একক (সলো) উভয় আর্থিক অবস্থানেই মুনাফা, শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) এবং শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহে (এনওসিএফপিএস) উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৭৯৫তম সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পরে প্রতিষ্ঠানটি মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে এসব তথ্য প্রকাশ করে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ব্যাংকটির একীভূত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১৮ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৩৩ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) একীভূত ভিত্তিতে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৬ কোটি ৯৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৯ কোটি ৫৩ লাখ টাকা।
একক (সলো) ভিত্তিতে চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯৯ কোটি ৭২ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১৩১ কোটি ৬৭ লাখ টাকা।
এছাড়া দ্বিতীয় প্রান্তিকে একক ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৫ কোটি ২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৭ কোটি ৭০ লাখ টাকা।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে একীভূত ভিত্তিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) একীভূত ভিত্তিতে ইপিএস হয়েছে ৬৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৯ পয়সা।
একক ভিত্তিতে প্রথম ছয় মাসে ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৮ পয়সা।
অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে একক ভিত্তিতে ইপিএস হয়েছে ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৮ পয়সা।
ব্যাংকটির ব্যাখ্যা অনুযায়ী, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এবং ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রভিশন কমে যাওয়ায় আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে।
নগদ প্রবাহের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে একীভূত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৯ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে একীভূত ভিত্তিতে এনওসিএফপিএস হয়েছে ২৩ টাকা ২৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৯৪ পয়সা।
একক ভিত্তিতে প্রথম ছয় মাসে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৩৯ টাকা ৫৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৬৯ পয়সা।
এছাড়া দ্বিতীয় প্রান্তিকে একক ভিত্তিতে এনওসিএফপিএস হয়েছে ২৩ টাকা ৫৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৪৯ পয়সা।
ব্যাংকটির মতে, অন্যান্য ব্যাংক এবং গ্রাহকদের কাছ থেকে ঋণ ও আমানত বৃদ্ধি পাওয়ায় আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আর্থিক অবস্থানের চিত্রে দেখা যায়, ৩০ জুন ২০২৬ তারিখে একীভূত ভিত্তিতে ব্যাংকটির নিট সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩২ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ২৫৪ কোটি ২২ লাখ টাকা।
একই সময়ে একীভূত ভিত্তিতে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়ে হয়েছে ২৭ টাকা ১৬ পয়সা, যা এক বছর আগে ছিল ২৪ টাকা ৩৩ পয়সা।
অন্যদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে একক ভিত্তিতে ব্যাংকটির নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৬০৮ কোটি ৫৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ২৪৮ কোটি ৩৭ লাখ টাকা।
একক ভিত্তিতে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৪ টাকা ২৯ পয়সা।
Posted ৬:০৬ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.