ব্রেকিং >>
ব্রেকিং >>

রূপালী লাইফের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট

রূপালী লাইফের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (রূপালিলাইফ) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ অনুমোদনের সুপারিশ করা হয়। তবে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পরই এ লভ্যাংশ চূড়ান্ত হবে।

Responsive Ad Banner

লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের লিংক পরবর্তীতে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এ লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট ২০২৬।

Facebook Comments Box

Posted ১২:১০ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com