মুনাফা তুলতে বেচাকেনা বাড়ল, পতনে শেষ হলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

মুনাফা তুলতে বেচাকেনা বাড়ল, পতনে শেষ হলো লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতন হয়েছে, তবে টাকার অংকে লেনদেন বেড়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৮৯ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭১.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইএস সূচক ৪.৭৫ পয়েন্ট কমে ১ হাজার ১৯৯.১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৩৪ পয়েন্ট কমে ২ হাজার ২১৬.৬৫ পয়েন্টে অবস্থান করছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, একদিনের ব্যবধানে সূচক কমা অস্বাভাবিক কিছু নয় এবং এটি বাজারের স্বাভাবিক আচরণ। তাঁরা জানান, অনেক বিনিয়োগকারী হাতে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন, যার কারণে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। এতে আতঙ্কিত না হয়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

Responsive Ad Banner

বাজার বিশ্লেষকরা আরও জানান, বড় ধরণের ধসের কোনো আশঙ্কা নেই এবং বর্তমান সরকার শেয়ারবাজার উন্নয়নে আন্তরিক। তবে তাঁরা সতর্ক করে দিয়ে বলেন, কিছু অসাধু মহল ফ্যাসিস্টদের সহায়তায় নানা কুটকৌশলে বাজারে অস্থিরতা তৈরি করতে চেষ্টা করছে, তাই বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাকে আরও দায়িত্বশীল হয়ে বাজার মনিটরিং জোরদার করার তাগিদ দিয়েছেন তারা। সব বিষয় বিবেচনায় বাজার এখনও স্থিতিশীল রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লেনদেনের পরিসংখ্যান বলছে, ডিএসইতে আজ মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০০টির দর বেড়েছে, ২৪৫টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে মোট ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের (১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকা) তুলনায় প্রায় ৮১ কোটি ৭৪ লাখ টাকা বেশি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৯ কোটি ২ লাখ টাকার তুলনায় কম। সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.০৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৭৮.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে, উল্লেখ্য, আগের দিন সূচকটি ৬০.২৩ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:১০ পিএম | বুধবার, ২২ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com