পরিচালন নগদ প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের 

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

পরিচালন নগদ প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের 
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড (Crystal Insurance Limited) । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক তথ্যানুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৮৪ টাকা। অর্থাৎ, দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় সামান্য কমেছে।

Responsive Ad Banner

তবে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ১.৯৪ টাকা হয়েছে। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১.৭৮ টাকা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়ে ১.৭৭ টাকা হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ০.৯০ টাকা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮.৪৭ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ২৭.৬৫ টাকা।

পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বৃদ্ধির কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, এজেন্ট কমিশন ব্যয় বাদ পড়া এবং কয়েকটি পরিচালন ব্যয় খাতে ব্যয় কমে যাওয়ায় আগের বছরের একই সময়ের তুলনায় পরিচালন নগদ প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৭ এএম | বুধবার, ২২ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com