স্পট মার্কেটে লেনদেন করবে বিডি ফিন্যান্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ মার্চ ২০২২ | 340 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে বিডি ফিন্যান্স
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৮ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৯ মার্চ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল এক টাকা ৬৯ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় ১৭ টাকা ৭৩ পয়সা এবং শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৬ টাকা ৫৮ পয়সা। আগামী ৩১ মার্চ বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Responsive Ad Banner

 

Facebook Comments Box

Posted ২:৩২ পিএম | রবিবার, ০৬ মার্চ ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com