স্পট মার্কেটে লেনদেন করবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ অক্টোবর ২০২১ | 433 বার পঠিত | প্রিন্ট

Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৫ অক্টোবর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। আগামী ৬ সেপ্টেম্বর রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ।

Responsive Ad Banner

আগামী ২৭ অক্টোবর সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ৪ ও ৫ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের। রেকর্ড ডেটের কারণে ৬ অক্টোবর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৬ এএম | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com