বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে বঙ্গজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | 228 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে বঙ্গজ
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামী ২৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে বঙ্গজ। রেকর্ড ডেটের কারণে ২৯ অক্টোবর এই কোম্পানির শেয়ার স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

কোম্পানিটির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড নেবেন না।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে (ঋণাত্মক) ১৫ পয়সা। আগের অর্থবছেরে ক্যাশ ফ্লো ছিল (ঋণাত্মক) ৩২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ৯৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ নভেম্বর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com