রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচক কমলেও স্বাভাবিক অবস্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ মে ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

সূচক কমলেও স্বাভাবিক অবস্থানে শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : আজ (৩ মে) শেয়ারবাজারে সপ্তাহ শুরু হয়েছে সূচম্নকের পতনের মধ্য দিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচম্নকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর পতন হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ডিভিডেন্ড মৌসুমে সূচম্নক ও লেনদেন একই সীমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। একদিকে সূচম্নক ৫ হাজার ২০০ থেকে ৫ হাজার ৩০০ পয়েন্টের মধ্যে ওঠানামা করছে, অন্যদিকে লেনদেন ৭০০ থেকে ১ হাজার কোটি টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শুরুর আগে বাজারটি উর্ধ্বমুখী হলে এখন পর্যন্ত সূচম্নক ৬ হাজার পয়েন্টের ওপরে থাকত এবং লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়াতো। তবে তিনটি দেশের যুদ্ধের কারণে বাজারের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। তবে আগামী দিনগুলোয় বাজার ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন তারা; ধ্বসের শঙ্কা নেই।

Responsive Ad Banner

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৫.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৪৫ পয়েন্ট কমে ১ হাজার ৫০.৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮৮ পয়েন্ট কমে ২ হাজার ১৮.৮৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৬৫টির দর বেড়েছে, ১৮০টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ৮২৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬৪ কোটি ২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে প্রায় ৩৪ কোটি ৬৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে এ পরিমাণ ছিল ৪৮ কোটি ৩৩ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯২টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.২২ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০৫.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গত কার্যদিবসে সূচকটি কমেছিল ৯৩.৯৪ পয়েন্ট।

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com