শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে চাপ বাড়ছে, কমেছে বাজার মূলধন ও সূচক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে চাপ বাড়ছে, কমেছে বাজার মূলধন ও সূচক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দরপতনের প্রবণতার মধ্য দিয়ে বিদায়ী সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে, যার প্রভাবে প্রধান মূল্যসূচকের পাশাপাশি বাজার মূলধনও হ্রাস পেয়েছে। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন কমে দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা কমে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচক ঊর্ধ্বমুখী থাকলেও বাকি দুই দিনে তা কমেছে। তবে সামগ্রিকভাবে দরপতনের প্রভাবই বেশি ছিল। ফলে যে সংখ্যক কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, তার তুলনায় দ্বিগুণেরও বেশি প্রতিষ্ঠানের দর কমেছে।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৭টির দর বেড়েছে। বিপরীতে ২৫টির দর কমেছে এবং ২৪৬টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৩২ কোটি টাকা।

বাজার মূলধনের পাশাপাশি সূচকের দিক থেকেও ছিল নিম্নমুখী প্রবণতা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ১১ দশমিক ৭২ পয়েন্ট বা ০ দশমিক ২২ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৪১ দশমিক ৭৫ পয়েন্ট বা ০ দশমিক ৭৯ শতাংশ।

অন্যদিকে, ব্লু-চিপ কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক সামান্য বেড়েছে। সপ্তাহজুড়ে সূচকটি ২ দশমিক ০৭ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহে এই সূচকের উত্থান ছিল ২৪ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ।

তবে শরিয়াহভিত্তিক সূচক ডিএসই শরিয়াহ সূচক নিম্নমুখী ছিল। সপ্তাহজুড়ে সূচকটি কমেছে ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি সামান্য ০ দশমিক ২১ পয়েন্ট বা ০ দশমিক ০২ শতাংশ বেড়েছিল।

এদিকে, সূচকের পতন হলেও লেনদেনের গতি কিছুটা বেড়েছে। বিদায়ী সপ্তাহে প্রতিদিন গড়ে ৯৪৩ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৯০২ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন বেড়েছে ৪০ কোটি ৫৫ লাখ টাকা বা ৪ দশমিক ৪৯ শতাংশ।

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com