শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ মে ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে লেনদেনে শীর্ষে ছিল সিটি ব্যাংক পিএলসি (CITYBANK)। কোম্পানিটির মোট ৩৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকার গড় লেনদেনে সপ্তাহজুড়ে মোট ১৯৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটির শেয়ারশেষ দাম ছিল ৩৩ টাকা।

Responsive Ad Banner

দ্বিতীয় অবস্থানে ছিল এনসিসি ব্যাংক লিমিটেড (NCCBANK)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ৩৪ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ১৭৩ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকায়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটির সর্বশেষ দর ১৬ টাকা ৯০ পয়সা।

তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE)। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ১৪২ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ছিল ২৮ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার, যা মোট লেনদেনের ৩ দশমিক ০২ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারের দর ছিল ৬৬ টাকা ৮০ পয়সা।

লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO) ছিল তালিকার চতুর্থ অবস্থানে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১২০ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ছিল ২৪ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৫৫ শতাংশ। শেষ দিনে শেয়ারের দর ছিল ৮৪ টাকা ৭০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড (RELIANCINS)। কোম্পানিটির গড় লেনদেন ২০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকার বিপরীতে মোট লেনদেন হয়েছে ১০২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার, যা বাজারের ২ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটির শেষ দর ৯২ টাকা ৯০ পয়সা।

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB) অবস্থান করেছে ষষ্ঠ স্থানে। কোম্পানিটির গড় লেনদেন ছিল ১৮ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৯২ কোটি ৬৯ লাখ টাকায়, যা ডিএসইর মোট লেনদেনের ১ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ১০৬ টাকা ৮০ পয়সা।

সপ্তম স্থানে রয়েছে খান ব্রাদার্স (KBPPWBIL)। প্রতিষ্ঠানটির গড় লেনদেন ১৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকার, মোট লেনদেন হয়েছে ৭৯ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার, যা ১ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারশেষ দাম ছিল ৫০ টাকা ৫০ পয়সা।

যমুনা ব্যাংক পিএলসি (JAMUNABANK) অষ্টম স্থানে ছিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৭৮ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকায়, যা ১ দশমিক ৬৬ শতাংশ। শেয়ারটির শেষ দর ছিল ২৫ টাকা ৪০ পয়সা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড (CRYSTALINS) নবম স্থানে ছিল। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ৭৩ কোটি ২০ লাখ টাকার, গড় লেনদেন ১৪ কোটি ৬৪ লাখ টাকার, যা ১ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটির শেষ দর ৭৮ টাকা ৩০ পয়সা।

তালিকার দশম স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SHEPHERD)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ১৪ কোটি ৪০ লাখ টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৭২ কোটি টাকায়, যা মোট লেনদেনের ১ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারের দর ১৫ টাকা ৮০ পয়সা।

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com