নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ জুন ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (এনএইচএফআইএল) ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ও নিট সম্পদ মূল্যে সামান্য উন্নতি দেখা গেলেও পরিচালন নগদ প্রবাহে উল্লেখযোগ্য হ্রাস পরিলক্ষিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ের পুনঃনির্ধারিত ২২ পয়সা থেকে সামান্য বেশি।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ের পুনঃনির্ধারিত ৮ টাকা ৬১ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে কম।
অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৯ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে পুনঃনির্ধারিত এনএভি ছিল ১৭ টাকা ৬ পয়সা।
পরিচালন নগদ প্রবাহ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে গ্রাহকদের আমানতের পরিমাণ কমে যাওয়ায় পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের তুলনায় নিম্নমুখী হয়েছে।
Posted ১২:০৩ পিএম | বুধবার, ২৪ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.