নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ মে ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৬-৩০ এপ্রিল, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫৬ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা, এ সময় শেয়ারটির বাজারদর ছিল ৩৪৩ টাকা ৭০ পয়সা।
দ্বিতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SHEPHERD)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকার, শেয়ারটির শেষ দর ছিল ১৫ টাকা ৮০ পয়সা।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৬৬ টাকা ৮০ পয়সা।
ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS) ছিল চতুর্থ স্থানে। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৯ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৫৩০ টাকা ৯০ পয়সা।
পঞ্চম স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SQURPHARMA)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার, শেয়ারটির শেষ দাম ছিল ২১১ টাকা ৮০ পয়সা।
ষষ্ঠ অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড (NCCBANK)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ১৬ টাকা ৯০ পয়সা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS) ছিল সপ্তম স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৬ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকার, শেয়ারটির দাম ছিল ১০১ টাকা।
অষ্টম স্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৬ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ৬১৭ টাকা ৫০ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি (STANDBANKL) নবম স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারটির দাম ছিল ৪ টাকা ৬০ পয়সা।
তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড (RELIANCINS)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৫ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ৯২ টাকা ৯০ পয়সা।
Posted ৪:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.