ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় শুরু হল নতুন সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ জুন ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় শুরু হল নতুন সপ্তাহ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ২১ জুন: সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে সূচক ও লেনদেন উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান সরকারের সময়ে শেয়ারবাজার আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশাবাদী। যদিও আজ সপ্তাহের শুরুতেই বাজার নিম্নমুখী হয়েছে, তাতে বিনিয়োগকারীদের মধ্যে কোনো আতঙ্ক তৈরি হয়নি। তাঁদের মতে, স্থিতিশীল বাজারের এমন চিত্রই স্বাভাবিক। বর্তমান সময়ে সূচক যতটুকু কমে, পরবর্তীতে তার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পায়—যা বিনিয়োগকারীদের বাজারের প্রতি আরও আস্থাশীল করে তোলে। এ ছাড়া, বিনিয়োগকারীরা এখন আগের তুলনায় অনেক বেশি সতর্ক ও আস্থাবান। তাই সূচকের পতন হলেও তারা শেয়ার বিক্রি থেকে বিরত থাকছেন, যা বাজারের জন্য ইতিবাচক সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৩৯.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৮১ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮.৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫.৫৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৭১টির দর বেড়েছে, ২৯৮টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের দিকে তাকালে দেখা যায়, আজ ডিএসইতে প্রায় ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কার্যদিবসে এই পরিমাণ ছিল প্রায় ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৯৪ কোটি ৭৮ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) পতনের প্রভাব পড়েছে। আজ সিএসইতে ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ৮৪ কোটি ৩৯ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪.৩০ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬৬.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গত কার্যদিবসে এই সূচক ১১৬.৫৬ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ২:৫৫ পিএম | রবিবার, ২১ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com