শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে বহুজাতিক দুই কোম্পানির ঘোষণায় বিনিয়োগকারীদের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬ | 58 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে বহুজাতিক দুই কোম্পানির ঘোষণায় বিনিয়োগকারীদের মুখে হাসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক খাতের দুই কোম্পানি তাদের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো—রেকিট বেনকিজার (বাংলাদেশ) এবং বাটা সু (বাংলাদেশ)। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকিট বেনকিজার (বাংলাদেশ) : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১,৭৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি শেয়ারের বিপরীতে ১৭৩ টাকা করে পাবেন।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭২ টাকা ৯৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫৯ টাকা ১৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৭০ টাকা ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ২২ টাকা ৫৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।

বাটা সু (বাংলাদেশ) : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য চূড়ান্ত ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ১৪৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, যা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। সব মিলিয়ে মোট লভ্যাংশ দাঁড়িয়েছে ২৪৮ শতাংশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১ টাকা ৬২ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬১ টাকা ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭১ টাকা ৪২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৭২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

 

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com