ব্রেকিং >>
ব্রেকিং >>

উত্থানের আশা ভেঙে সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে পতন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

উত্থানের আশা ভেঙে সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে পতন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমার পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেন হ্রাস পেয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও কমেছে।

বাজার-সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দিনের শুরুতে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হলে বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল আজও সূচক ও লেনদেন আরও এক ধাপ এগিয়ে যাবে। মধ্যাহ্ন পর্যন্ত সূচকের ওঠানামা স্বাভাবিক ছিল। তবে এরপর সূচকের উত্থানের গতি কিছুটা স্তিমিত হয়ে পড়ে এবং ধীরে ধীরে নিম্নমুখী হতে শুরু করে, যা দিনশেষ পর্যন্ত অব্যাহত থাকে। বাজারের এমন পরিস্থিতি অস্বাভাবিক কিছু নয়। তবে আগামী দিনগুলোতে এই ধারা যেন অব্যাহত না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় বিনিয়োগকারীরা আবারও বাজার নিয়ে হতাশায় ডুবে যাবেন। তাই বাজার স্বাভাবিক রাখতে এখন থেকেই নিয়ন্ত্রক সংস্থার সজাগ থাকা জরুরি। একই সঙ্গে বাজার নজরদারির মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা তৈরি করতে হবে। তবেই বাজার স্থিতিশীল হবে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৮৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮.৩৩ পয়েন্টে নেমে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৫.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১০.৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১১২.১৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪১টির শেয়ারদর বেড়েছে, ১৯০টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত থেকেছে।

ডিএসইতে আজ প্রায় ৭৫৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৭৪টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১.৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯১৭.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৭৫.৬৯ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:২০ পিএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com