নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ মে ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংক তাদের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকগুলো হচ্ছে—ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং এনসিসি ব্যাংক। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানভেদে লভ্যাংশের বিবরণ নিম্নরূপ:
ট্রাস্ট ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। ইপিএস ৩ টাকা ৩৮ পয়সা (আগের বছর ৩ টাকা ৫৫ পয়সা)। এনএভিপিএস ২৮ টাকা ৫২ পয়সা। এজিএম ২৮ জুলাই, রেকর্ড তারিখ ১১ জুন।
পূবালী ব্যাংক: ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (মোট ৩০ শতাংশ) ঘোষণা করেছে। সমন্বিত ইপিএস ৮ টাকা ৩৮ পয়সা (আগের বছর ৫ টাকা ৯৯ পয়সা)। সমন্বিত নগদ প্রবাহ ৩২ টাকা ৪ পয়সা (আগের বছর ৫৪ টাকা ৮৫ পয়সা)। সমন্বিত এনএভিপিএস ৫৪ টাকা ৩২ পয়সা। এজিএম ১৬ জুন, রেকর্ড তারিখ ২০ মে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমন্বিত ইপিএস ৩ টাকা ১৪ পয়সা (আগের বছর ২ টাকা ৯৪ পয়সা)। সমন্বিত নগদ প্রবাহ ২২ টাকা ৬৪ পয়সা (আগের বছর ৪৬ টাকা ৬৬ পয়সা)। সমন্বিত এনএভিপিএস ২৮ টাকা ১১ পয়সা। এজিএম ২৮ জুন, রেকর্ড তারিখ ২০ মে।
উত্তরা ব্যাংক: ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (মোট ৩০ শতাংশ) ঘোষণা করেছে। সমন্বিত ইপিএস ৬ টাকা ৮ পয়সা (আগের বছর ৪ টাকা ৯৩ পয়সা)। সমন্বিত নগদ প্রবাহ ১১ টাকা ৪৫ পয়সা (আগের বছর ৬ টাকা ৫৫ পয়সা)। সমন্বিত এনএভিপিএস ৩১ টাকা ৭৫ পয়সা। এজিএম ১৫ জুন, রেকর্ড তারিখ ২০ মে।
ব্যাংক এশিয়া: ৮ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৮ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড (মোট ১৭ শতাংশ) ঘোষণা করেছে। সমন্বিত ইপিএস ৩ টাকা ১৮ পয়সা (আগের বছর ১ টাকা ৯৫ পয়সা)। সমন্বিত নগদ প্রবাহ ৪১ টাকা ৭৪ পয়সা (আগের বছর ৪৫ টাকা ৮৭ পয়সা)। সমন্বিত এনএভিপিএস ২৭ টাকা ৪২ পয়সা। এজিএম ১১ জুন, রেকর্ড তারিখ ২০ মে।
যমুনা ব্যাংক: ২৯ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইপিএস ৫ টাকা ৯২ পয়সা (আগের বছর ২ টাকা ৯৭ পয়সা)। নগদ প্রবাহ ৭৩ পয়সা (আগের বছর ১৩ টাকা ৪৩ পয়সা)। এনএভিপিএস ২৭ টাকা ৪৩ পয়সা। এজিএম ২৭ জুলাই, রেকর্ড তারিখ ৩ জুন।
ব্র্যাক ব্যাংক: ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (মোট ৩০ শতাংশ) ঘোষণা করেছে। সমন্বিত ইপিএস ৯ টাকা ১২ পয়সা (আগের বছর ৬ টাকা ১৮ পয়সা)। নগদ প্রবাহ ৭২ টাকা ৭২ পয়সা (আগের বছর ৫৪ টাকা ১৪ পয়সা)। এনএভিপিএস ৫১ টাকা ৫৬ পয়সা। এজিএম ১১ জুন, রেকর্ড তারিখ ১৭ মে।
ঢাকা ব্যাংক: ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমন্বিত ইপিএস ২ টাকা ৬৫ পয়সা (আগের বছর ১ টাকা ২১ পয়সা)। সমন্বিত নগদ প্রবাহ ২১ টাকা ২৯ পয়সা (আগের বছর মাইনাস ১৭ টাকা ৬৪ পয়সা)। এনএভিপিএস ২৩ টাকা ৬৪ পয়সা। এজিএম ২৫ জুন, রেকর্ড তারিখ ১৮ মে।
ডাচ-বাংলা ব্যাংক: ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (মোট ৩০ শতাংশ) ঘোষণা করেছে। ইপিএস ৯ টাকা ৯৮ পয়সা (আগের বছর ৪ টাকা ৯০ পয়সা, পুনঃনির্ধারিত)। নগদ প্রবাহ মাইনাস ২ টাকা ৪৯ পয়সা (আগের বছর ৩৮ টাকা ১০ পয়সা, পুনঃনির্ধারিত)। এনএভিপিএস ৬২ টাকা ১৪ পয়সা। এজিএম ১৬ জুন, রেকর্ড তারিখ ১৯ মে।
এনসিসি ব্যাংক: ১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড (মোট ২১ শতাংশ) ঘোষণা করেছে। সমন্বিত ইপিএস ৪ টাকা ২৯ পয়সা (আগের বছর ৩ টাকা ৯৪ পয়সা)। সমন্বিত নগদ প্রবাহ ১৪ টাকা ১৫ পয়সা (আগের বছর ২ টাকা ৮৩ পয়সা)। এনএভিপিএস ২৭ টাকা ২০ পয়সা। এজিএম ২৪ জুন, রেকর্ড তারিখ ২১ মে।
Posted ৫:০৩ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.