বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে মুনাফার তুলনায় লোকসান হয়েছে বেশিরভাগ খাতে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ জুলাই ২০২৪ | 169 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে মুনাফার তুলনায় লোকসান হয়েছে বেশিরভাগ খাতে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৭-১১ জুলাই) মুনাফার তুলনায় বেশিরভাগ খাতেই লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৪ খাতেই দর কমেছে। এর ফলে এই ১৪ খাতের লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে ৬ খাতে দর বেড়েছে। এর ফডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে প্রকৌশল খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর কমেছে ৪.৮০ শতাংশ। ৩.৭০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ২.২০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সেবা ও আবাসন খাত।

Responsive Ad Banner

লোকসান হওয়া অন্য ১১ খাতের মধ্যে- চামড়া খাতে ১.৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.৮০ শতাংশ, আর্থিক খাতে ১.৬০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.১০ শতাংশ, সিমেন্ট খাতে ১.০০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৭০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৫০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৫০ শতাংশ, সিরামিক খাতে ০.২০ শতাংশ, বস্ত্র খাতে ০.১০ শতাংশ এবং কাগজ ও প্রকাশনা খাতে ০.১০ শতাংশ দর কমেছে।

এদিকে আলোচ্য সময়ে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে বা দর বেড়েছে পাট খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর বেড়েছে ৩.৭০ শতাংশ। ২.৮০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা খাত। তৃতীয় অবস্থানে থাকা মিউচ্যুয়াল ফান্ড খাতে দর বেড়েছে ২.৪০ শতাংশ।

অন্য ৩ খাতের মধ্যে- ব্যাংক খাতে ১.৫০ শতাংশ, বিবিধ খাতে ০.৭০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ¦ালানি খাতে ০.৩০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com