রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ৫ দিন লেনদেন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | 142 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে ৫ দিন লেনদেন বন্ধ থাকবে
Responsive Ad Banner

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ১৪ জুন (শুক্রবার) থেকে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত মোট পাঁচদিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। এসময় দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম হবে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

তবে ১৯ জুন (বুধবার) থেকে যথারীতি শেয়ারবাজার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি শুরু হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত।

এর আগে, ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিন শেয়ারবাজারের অফিসিয়াল ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com