তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে বারাকা পতেঙ্গার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুলাই ২০২১ | 582 বার পঠিত | প্রিন্ট

তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে বারাকা পতেঙ্গার
Responsive Ad Banner

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) আয় বেড়েছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের। ডিএসই’র ওয়েবসাইটে কোম্পানিটির প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

জানা যায, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৮ পয়সা। তবে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪ টাকা ৭৪ পয়সা। র্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩১ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ৯ মাসে কোম্পানিটির আয় হয়েছে ২ টাকা ৯০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ০৭ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২০ পিএম | বুধবার, ১৪ জুলাই ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com