ব্রেকিং >>
ব্রেকিং >>

আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা, স্পনসর-পরিচালকরা থাকছেন বাইরে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা, স্পনসর-পরিচালকরা থাকছেন বাইরে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। তবে কোম্পানির স্পনসর ও পরিচালকরা এ ডিভিডেন্ডের আওতায় থাকবেন না।

কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী, স্পনসর ও পরিচালকদের কাছে থাকা মোট ৩ কোটি ৭ লাখ ১৫ হাজার ৬৭৫টি শেয়ারের বিপরীতে কোনো ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে না। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্যাশ ডিভিডেন্ড বাবদ মোট ৬ লাখ ২২ হাজার ৬৪২ টাকা ৩৭ পয়সা পরিশোধ করা হবে।

Responsive Ad Banner

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। সাধারণ সভা আয়োজনের জন্য মাননীয় হাইকোর্টের সম্মতি পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে কোম্পানিটি।

লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬।

এদিকে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ১৪ পয়সা এবং শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৬৯ পয়সা।

এর আগের অর্থবছর অর্থাৎ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৪৬ পয়সা, শেয়ারপ্রতি এনএভি ছিল ৩৭ টাকা ১ পয়সা এবং এনওসিএফপিএস ছিল ২ টাকা ৭২ পয়সা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে এআমরানেটের শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমার পাশাপাশি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহও ইতিবাচক অবস্থা থেকে ঋণাত্মক হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১১:৩৫ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com