নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো মতিন স্পিনিং মিলস, শমরিতা হাসপাতাল, বিকন ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন মিলস, রেনেটা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিগুলোর ঘোষণা ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
শমরিতা হাসপাতাল
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৬২ পয়সা।
আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ১ টাকা ৭২ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৭৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
দুলামিয়া কটন মিলস
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দুলামিয়া কটন মিলস।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২৫ পয়সা।
আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ৫৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪১ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৯ টাকা ৮১ পয়সা।
কোম্পানিটির এজিএম আগামী ১৩ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
কাশেম ইন্ডাস্ট্রিজ
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ। ঘোষিত লভ্যাংশের মধ্যে ২ শতাংশ নগদ এবং ৮ শতাংশ বোনাস শেয়ার।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৪ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ২৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
মতিন স্পিনিং মিলস
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য মোট ৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস। এর মধ্যে ৪৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪ টাকা ৭০ পয়সা।
আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ৫ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ১১ টাকা ৬৭ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৯ পয়সা।
কোম্পানিটির এজিএম আগামী ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।
রেনেটা
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে রেনেটা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল ১৯ টাকা ৩৬ পয়সা।
আলোচ্য অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ দাঁড়িয়েছে ৪৯ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৪১ টাকা ১৬ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য হয়েছে ৩২৯ টাকা ১৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৪৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৫ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১১ টাকা ১ পয়সা।
আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ দাঁড়িয়েছে ১৫ টাকা ৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ১১ টাকা ৭৫ পয়সা।
তবে ২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০২ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২০ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এ সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
বিকন ফার্মা
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিকন ফার্মা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪ টাকা ১০ পয়সা।
আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ৯ টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৬ টাকা ৯৩ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৮৩ পয়সা।
কোম্পানিটির এজিএম আগামী ১৩ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
শার্প ইন্ডাস্ট্রিজ
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১১ পয়সা।
আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ৫২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ঋণাত্মক ১ টাকা ৭৪ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৬৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এ সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
Posted ১০:০০ পিএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.