নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | 6 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো লিন্ডে বিডি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং লাফার্জহোলসিম। কোম্পানিগুলোর প্রকাশিত তথ্য ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিন্ডে বিডি
লিন্ডে বিডি ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৬ টাকা ৪৮ পয়সা।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১৮ টাকা ৮০ পয়সা।
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৮ টাকা ৮০ পয়সা।
ফিনিক্স ইন্স্যুরেন্স
ফিনিক্স ইন্স্যুরেন্স ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৯৩ পয়সা।
চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৬১ পয়সা।
এদিকে, আলোচ্য নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৭৭ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩৭ টাকা ১ পয়সা।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স
পাইওনিয়ার ইন্স্যুরেন্সও ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৯০ পয়সা।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ প্রবাহ ছিল ১ টাকা ৪ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৮ পয়সা।
লাফার্জহোলসিম
লাফার্জহোলসিম ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ২ পয়সা।
চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা ৬ পয়সা।
আলোচ্য নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ঋণাত্মক ২ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৭৩ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৫ পয়সা।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫০ পয়সা। আগের বছরের একই সময়েও এ আয় ছিল ৫০ পয়সা।
চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৭৩ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ প্রবাহ ছিল ১ টাকা ৮০ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ১৯ পয়সা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৪৫ পয়সা।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ২৩ পয়সা।
আলোচ্য নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৯৩ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৮ পয়সা।
Posted ১০:০৫ পিএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.