ব্রেকিং >>
ব্রেকিং >>

দুই দিনের উত্থানে বিনিয়োগকারীদের আস্থা ফেরার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | 12 বার পঠিত | প্রিন্ট

দুই দিনের উত্থানে বিনিয়োগকারীদের আস্থা ফেরার সম্ভাবনা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে টানা দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বগতিতে শেষ হয়েছে লেনদেন। আজ (০২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের মান বৃদ্ধির পাশাপাশি আর্থিক লেনদেনও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।

বাজারবিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে বাজারের গতিপথ সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন, কারণ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বাজার পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। তবে গত দুই দিনে যে গতিতে উত্থান শুরু হয়েছে, তা ধারাবাহিক থাকলে বাজার আবারও আগের অবস্থানে ফিরে আসতে পারে। ইতোমধ্যে জুন মাসের হিসাব শেষ হওয়া কোম্পানিগুলো শিগগিরই লভ্যাংশ ঘোষণা করতে শুরু করবে, যা বাজারকে নতুন রেকর্ড গড়তে সহায়তা করতে পারে। দীর্ঘ পতনের পর বাজারের এই ইতিবাচক ধারা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে এবং লেনদেনে অংশগ্রহণ বাড়াবে বলে মনে করছেন তারা।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬০.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইএস সূচক ৪.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৫.১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৫.৪৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৯টির শেয়ারদর বেড়েছে, ৯২টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ৭৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের ৫৯৬ কোটি ৬২ লাখ টাকার তুলনায় ১৩৪ কোটি ২৫ লাখ টাকা বেশি।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; আগের দিন ছিল ৫১ কোটি ৭৩ লাখ টাকা। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির দর বেড়েছে, ৫৩টির কমেছে এবং ২০টির অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৫৬.২২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৬.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যদিও আগের দিন এটি ৬০.৬৯ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ২:৫৫ পিএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com