ব্রেকিং >>
ব্রেকিং >>

ম্যাড স্টারস ২০২৬-এ এসডিজি গ্র্যান্ড প্রিক্স পেল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | 5 বার পঠিত | প্রিন্ট

ম্যাড স্টারস ২০২৬-এ এসডিজি গ্র্যান্ড প্রিক্স পেল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশের জন্য আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে ডিবিএল সিরামিকস। ম্যাড স্টারস ২০২৬-এর ‘এসডিজি’ বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিভাগে গ্র্যান্ড প্রিক্স অর্জন করেছে প্রতিষ্ঠানটির টেকসই উদ্যোগ ‘টাইলচক’। একই সঙ্গে ‘টাইলচক’ পেয়েছে জনসংযোগ (পিআর) এবং ব্র্যান্ড অভিজ্ঞতা ও সক্রিয়করণ (ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন) বিভাগে দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’।

ডিবিএল সিরামিকসের উদ্যোগে পরিচালিত ‘টাইলচক’ প্রকল্পে সিরামিক উৎপাদনের সময় তৈরি হওয়া বর্জ্য বা কাদা ব্যবহার করে শ্রেণিকক্ষে ব্যবহারের উপযোগী চক তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শিল্পকারখানার বর্জ্যকে নতুনভাবে ব্যবহারযোগ্য সম্পদে পরিণত করার একটি কার্যকর উদাহরণ তৈরি হয়েছে। উদ্যোগটির ফলে একদিকে যেমন বর্জ্য কমানোর সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে শিক্ষা ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখার পথ তৈরি হয়েছে।

Responsive Ad Banner

ম্যাড স্টারস ২০২৬-এর তিনটি পুরস্কার ‘টাইলচক’-এর আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে উদ্যোগটি অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স অ্যাওয়ার্ডস এবং স্পাইকস এশিয়ার মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে।

‘টাইলচক’-এর এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে, টেকসই উন্নয়নের ধারণা শুধু কারখানার উৎপাদন প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সিরামিক উৎপাদনের বর্জ্য থেকেই লেখার চক তৈরির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন একটি সম্ভাবনা তৈরি করা হয়েছে। একই সঙ্গে চক তৈরির এই পদ্ধতিকে ‘ওপেন সোর্স’ বা সবার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে ‘টাইলচক’, যাতে ধারণাটি আরও বিস্তৃতভাবে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়।

ডিবিএল সিরামিকসের লক্ষ্য হলো, এই উদ্যোগের মাধ্যমে বর্জ্যকে কীভাবে নতুন দৃষ্টিভঙ্গিতে সম্পদ হিসেবে বিবেচনা করা যায়, তার একটি দৃষ্টান্ত তুলে ধরা। অর্থাৎ শিল্পের ভেতরে তৈরি হওয়া একটি সমস্যাকেই নতুন চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমে সম্ভাবনায় রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এই অর্জন প্রসঙ্গে ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘টাইলচক’ যেসব স্বীকৃতি পেয়েছে, তার প্রতিটির জন্যই তারা কৃতজ্ঞ। ম্যাড স্টারসের এবারের স্বীকৃতিও তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এসব স্বীকৃতি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, এখানে থেমে থাকার কারণ নয়। বর্জ্য কমানো এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাস করার ক্ষেত্রে এখনও অনেক কাজ করার সুযোগ রয়েছে। ‘টাইলচক’ তাদের দেখিয়েছে, নিজেদের শিল্পের ভেতরের চ্যালেঞ্জগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে সেখান থেকেই সমাধানের পথ বের করা সম্ভব।

তার ভাষ্য, এখন তাদের দায়িত্ব হলো উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় রাখা, নতুন বিষয় শেখা এবং আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাওয়া।

ডিবিএল সিরামিকস ও পপ ফাইভের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘টাইলচক’ ম্যাড স্টারস ২০২৬-এ এই অসাধারণ সাফল্যের মাধ্যমে আবারও দেখিয়েছে, স্থানীয়ভাবে উদ্ভাবিত কোনো সমাধান কীভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে উদ্যোগটি দায়িত্বশীল উৎপাদন এবং উদ্ভাবনের প্রতি ডিবিএল সিরামিকসের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com