ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতন, বাজার মূলধন ও লেনদেন উভয়ই কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতন, বাজার মূলধন ও লেনদেন উভয়ই কমেছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২৩-২৭ আগস্ট) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহব্যাপী এই পতনে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

প্রতিবেদন অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় ডিএসইর বাজার মূলধন ০.৯২ শতাংশ কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৩১৮ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি টাকা।

সূচকের দিক থেকেও পতন লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩০.৪ পয়েন্ট বা ২.৫৮ শতাংশ। অপর দুই সূচকের মধ্যে ডিএস-৩০ ২৭.৬৪ পয়েন্ট বা ১.২৮ শতাংশ এবং ডিএসইএস ২৩.৫৮ পয়েন্ট বা ২.০৪ শতাংশ কমেছে।

লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৮৬ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকা।

প্রতিদিনের গড় লেনদেনও ৩৬.৮৮ শতাংশ কমেছে। চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৭১ কোটি ৭১ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে এই গড় ছিল ৯০৫ কোটি ৭১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৫টি কোম্পানির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪২টি কোম্পানির শেয়ারদর।

 

 

Facebook Comments Box

Posted ৯:৩২ পিএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com