ব্রেকিং >>
ব্রেকিং >>

আদালতের নির্দেশে ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট

আদালতের নির্দেশে ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। আদালতের নির্দেশনায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

কোম্পানি সূত্রে জানা যায়, গত ২৫ জুন ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত লভ্যাংশ সংক্রান্ত তথ্যের পরিপ্রেক্ষিতে এজিএম আয়োজনের কথা ছিল। তবে আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বার্ষিক সাধারণ সভাটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Responsive Ad Banner

ইসলামী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত এজিএমের নতুন তারিখ ও সময় পরবর্তীতে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে। আদালতের পরবর্তী নির্দেশনা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়েই সভার নতুন সময়সূচি নির্ধারণ করা হবে।

 

Facebook Comments Box

Posted ১২:৫৮ পিএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com