ব্রেকিং >>
ব্রেকিং >>

অনুমোদিত মূলধন দ্বিগুণেরও বেশি বাড়াচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ | 14 বার পঠিত | প্রিন্ট

অনুমোদিত মূলধন দ্বিগুণেরও বেশি বাড়াচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি তাদের অনুমোদিত মূলধন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে প্রতিষ্ঠানটি।

ব্যাংক সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি বর্তমান মূলধনের চেয়ে ২ হাজার কোটি টাকা বেশি।

Responsive Ad Banner

পাশাপাশি পর্ষদ সভায় ব্যাংকের সংঘস্মারক (মেমোরান্ডাম) ও সংঘবিধি (আর্টিকেলস) এর প্রাসঙ্গিক ধারা ও অনুচ্ছেদসমূহ বিশেষ প্রস্তাবের মাধ্যমে সংশোধনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

তবে এই সব সিদ্ধান্ত কার্যকর করতে হলে প্রথমে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) এবং পরে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণ করতে হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংকের ৫ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভার অনলাইন লিংক ও অন্যান্য প্রযুক্তিগত বিবরণ পরবর্তী সময়ে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ইজিএমে ভোটাধিকার প্রয়োগের যোগ্য শেয়ারহোল্ডারদের তালিকা নির্ধারণের জন্য রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬।

 

Facebook Comments Box

Posted ১২:৪৫ পিএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com