ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে স্বস্তি নেই, পতনের মধ্যেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে স্বস্তি নেই, পতনের মধ্যেও বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শুরুতেই দেশের শেয়ারবাজারে আবারও পতনের মুখ পড়তে হলো। আজ (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকল সূচকই নিম্নমুখী থাকলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর অধিকাংশের শেয়ারদর কমেছে।

বাজারবিশ্লেষকরা বলছেন, দরপতন যেন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার কিছুটা স্থিতিশীলতার দিকে এগোলেও অজ্ঞাত কারণে তা আবার অস্থিতিশীল হয়ে পড়েছে। বিনিয়োগকারীরা বাজার নিয়ে অনেক আশা করেছিলেন, কিন্তু টানা দরপতনে তা এখন হতাশায় রূপ নিয়েছে। বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থাসঙ্কট আরও গভীর হচ্ছে। নতুন কমিশন বাজার পরিস্থিতি নিয়ে তেমন কোনো সক্রিয়তা দেখাচ্ছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের ধারণা, কমিশন এ অবস্থাকেই স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছে—অন্যথায় বাজারচাঙায় তাদের উদ্যোগ দৃশ্যমান হতো। ধারাবাহিক পতনের জেরে লোকসানের ভয়ে অনেকে শেয়ার বিক্রি করছেন, যার ফলে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। তাই বাজার পুনরুদ্ধারে বর্তমান কমিশন পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরছেন অনেকেই।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৪২ পয়েন্ট কমে ১ হাজার ১২৮.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৬৫ পয়েন্ট কমে ২ হাজার ১২২.২২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৪৯টির শেয়ারদর বেড়েছে, ৩০৯টির কমেছে এবং ৩৪টির অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে প্রায় ৫১৮ কোটি ৩ লাখ টাকা, যা গত কার্যদিবসের ৪৬৭ কোটি ১ লাখ টাকার তুলনায় প্রায় ৫১ কোটি ২ লাখ টাকা বেশি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতবার সেখানে লেনদেন হয়েছিল ২১ কোটি ২৩ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন করা ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দর বেড়েছে, ১১২টির কমেছে এবং ২০টির অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.২৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৯১.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যদিও আগের দিন সূচকটি ৪.৫৮ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:২০ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com