ব্রেকিং >>
ব্রেকিং >>

দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমলেও পদ্মা লাইফের তহবিল ঋণাত্মক স্থিতি বাড়ল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে ঘাটতি কমলেও পদ্মা লাইফের তহবিল ঋণাত্মক স্থিতি বাড়ল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের  জীবন রাজস্ব হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) আয়ের তুলনায় ব্যয় কম হওয়ায় ঘাটতি কমেছে। তবে কোম্পানিটির জীবন বীমা তহবিল এখনও ঋণাত্মক অবস্থায় রয়েছে।

কোম্পানির প্রকাশিত জীবন রাজস্ব হিসাব অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ে মোট আয়ের তুলনায় দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয়ের অতিরিক্ত পরিমাণ (ঘাটতি) দাঁড়িয়েছে ৩ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৬ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতি কমেছে ২ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা।

Responsive Ad Banner

ছয় মাসের হিসাবেও উন্নতি:
চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে জীবন রাজস্ব হিসাবে মোট ব্যয় আয়ের চেয়ে ৮ কোটি ৫১ লাখ টাকা বেশি হয়েছে। ফলে ছয় মাসে কোম্পানিটির ঘাটতি দাঁড়িয়েছে ৮ কোটি ৫১ লাখ টাকা। ২০২৫ সালের একই সময়ে এই ঘাটতি ছিল ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। তাই এক বছরের ব্যবধানে ঘাটতি কমেছে ৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা।

ঋণাত্মক তহবিলের স্থিতি:
ঘাটতি কমলেও কোম্পানিটির জীবন বীমা তহবিলের স্থিতি আরও ঋণাত্মক হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে ব্যালান্স অব লাইফ ইন্স্যুরেন্স ফান্ড দাঁড়িয়েছে ঋণাত্মক ৩২৭ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ৩০৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তহবিলের ঋণাত্মক স্থিতি বেড়েছে ১৯ কোটি ৪৯ লাখ টাকা।

 

Facebook Comments Box

Posted ১২:২৬ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com