ব্রেকিং >>
ব্রেকিং >>

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | 6 বার পঠিত | প্রিন্ট

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Responsive Ad Banner

ঢাকা, ৩০ আগস্ট ২০২৬: পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ৩০ আগস্ট ২০২৬ তারিখে দুপুর ১২:০০টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায় এবং প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব সোহাগ তালুকদার সভাটি সঞ্চালনা করেন। এছাড়া বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

Responsive Ad Banner

সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন, বিবেচনা ও অনুমোদন করা হয়।

সভায় ২০২৫ সালের জন্য পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় বিশেষ কার্যসূচির আওতায় “Purabi General Insurance Company Limited” নাম পরিবর্তন করে “Purabi General Insurance PLC” করার প্রস্তাবও অনুমোদন করা হয়, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মজিবুল ইসলাম কোম্পানির প্রতি শেয়ারহোল্ডারদের আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণ কোম্পানির কার্যক্রম ও ব্যবস্থাপনার প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির ভবিষ্যৎ অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

 

প্রেস রিলিজ

Facebook Comments Box

Posted ৭:০১ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com