ব্রেকিং >>
ব্রেকিং >>

তৃতীয় প্রান্তিকে লোকসানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 281 বার পঠিত | প্রিন্ট

তৃতীয় প্রান্তিকে লোকসানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটি সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) করেছে ৪৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪১ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৩৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫৭ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৬ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৫১ এএম | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com