বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভিডেন্ড ও লিস্টিং ফি না দেওয়ায় ফরচুন সুজের বিরুদ্ধে ব্যবস্থা বিএসইসির

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ও লিস্টিং ফি না দেওয়ায় ফরচুন সুজের বিরুদ্ধে ব্যবস্থা বিএসইসির
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের নগদ লভ্যাংশ ও লিস্টিং ফি পরিশোধে ব্যর্থতার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার (১২ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরচুন সুজ লিমিটেড ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল। কোম্পানিটির মোট নগদ লভ্যাংশের পরিমাণ ছিল ১৬ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু এর মধ্যে ৩ কোটি ৯৮ লাখ টাকা বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়নি। পাশাপাশি, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত পূর্ববর্তী তিন বছরের লিস্টিং ফি বাবদ ১৮ লাখ ২৯ হাজার টাকা পরিশোধেও ব্যর্থ হয় কোম্পানিটি।

কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে কোম্পানিকে বকেয়া ৩ কোটি ৯৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ও ১৮ লাখ ২৯ হাজার টাকার লিস্টিং ফি পরিশোধ করতে হবে। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করা এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরবর্তী ৭ দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান এমডি মিজানুর রহমানকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিরেক্টর এমডি আমানুর রহমান, ডিরেক্টর রোবিউল ইসলাম, সাবেক পরিচালক এমডি খসরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমানকে প্রত্যেককে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ টাকা, সাবেক কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূইয়াকে ৫ লাখ টাকা এবং কোম্পানি সচিব এমডি নজমুল হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

Facebook Comments Box

Posted ৮:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com