রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই রেটিংয়ে বাংলাদেশের শীর্ষে পুঁজিবাজারের ১০ ব্যাংক ও ৩ আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | 190 বার পঠিত | প্রিন্ট

টেকসই রেটিংয়ে বাংলাদেশের শীর্ষে পুঁজিবাজারের ১০ ব্যাংক ও ৩ আর্থিক প্রতিষ্ঠান
Responsive Ad Banner

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংক ও ৩টি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে সাসটেইনেবল টেকসই রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ টেকসই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই তালিকা প্রকাশ করে।

Responsive Ad Banner

এবার টেকসই ১০ ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, দি সিটি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল), এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক।

আর আর্থিক প্রতিষ্ঠান তিনটি হলো আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স। আর্থিক প্রতিষ্ঠানগুলোরও সবকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত।

এবারের তালিকাটি করা হয়েছে ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে। টানা চার বছর ধরেই তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, দি সিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স।

মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই রেটিং বা মান যাচাই করা হয়েছে। সূচকগুলো হলো টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com