ব্রেকিং >>
ব্রেকিং >>

ইয়াকিন পলিমারকে ডিএসইর শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ | 385 বার পঠিত | প্রিন্ট

ইয়াকিন পলিমারকে ডিএসইর শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি ইয়াকিন পলিমার শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ২ ফেব্রুয়ারি কোম্পনিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ টাকা ২০ পয়সা। ৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:১৫ এএম | রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com