নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংক পিএলসি স্বতন্ত্র পরিচালক সংক্রান্ত পূর্বের তথ্যে ভুল হয়েছে জানিয়ে তা সংশোধন করেছে। গত ১৮ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্যে কয়েকজন পরিচালকের নাম ও বিবরণে ভুলত্রুটি ছিল বলে কোম্পানি জানিয়েছে।
ব্যাংকটির সর্বশেষ প্রকাশিত সংশোধিত তথ্যানুযায়ী, দ্বিতীয় স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকছেন মোহাম্মদ হাফিজুর রহমান এফসিএ, এফসিএমএ। আর তৃতীয় স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকছেন মাহমুদুল আমীন মাসুদ। তবে প্রথম স্বতন্ত্র পরিচালকের তথ্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, প্রথম প্রকাশিত তথ্যের অন্য সব বিষয় অপরিবর্তিত থাকবে।
Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.