দেশব্যাপী নিরাপদ বিনিয়োগ প্রচারে সমন্বয় বাড়াবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | 73 বার পঠিত | প্রিন্ট

দেশব্যাপী নিরাপদ বিনিয়োগ প্রচারে সমন্বয় বাড়াবে বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১৯ মে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার (২১ মে) কমিশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনের নির্বাহী পরিচালককে। পাশাপাশি যুগ্ম পরিচালক (উপসচিব, ২৭তম ব্যাচ) মো. শরিফুল আলমকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং সহকারী পরিচালক মো. শহিদুল ইসলামকে ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার ব্যবসা-বাণিজ্য বিষয়ক আলোচনায় নিয়মিতভাবে বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতার বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মনোনীত ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ কার্যক্রম আরও সহজ করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথাও জানানো হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও সিনিয়র সহকারী কমিশনারদের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখায় শেয়ারবাজারসংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন মনোনীত এই কর্মকর্তারা।

এ ছাড়া ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার পাশাপাশি বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিসগুলোতে পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৭:০৩ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com