বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

জ্ঞানভিত্তিক বিনিয়োগে নারীদের উৎসাহিত করছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | 13 বার পঠিত | প্রিন্ট

জ্ঞানভিত্তিক বিনিয়োগে নারীদের উৎসাহিত করছে বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে ও সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করতে বিনামূল্যে শিক্ষা কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে সকাল ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত নারী বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক বিনিয়োগ শিক্ষাবিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

কর্মশালায় বর্তমান ও সম্ভাব্য বিনিয়োগকারীসহ মোট ৩৫ জন নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নারীদেরও বিনিয়োগবিষয়ক সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। ছাত্রী, গৃহিণী কিংবা পেশাজীবী যে পথেই যাত্রা করুন না কেন, সঞ্চয়ের একটি অংশ সঠিকভাবে ও বুঝেশুনে বিনিয়োগ করলে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।

তিনি আরও বলেন, গুজবের ভিত্তিতে নয়, বরং জ্ঞানভিত্তিক ও সচেতন সিদ্ধান্তের মাধ্যমেই বিনিয়োগ করা উচিত। সঠিক তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে বিনিয়োগ করলে পুঁজিবাজার থেকে ভালো ফল পাওয়া যেতে পারে।

দিনব্যাপী এ কর্মশালায় ফান্ডামেন্টাল অব ফিন্যান্সিয়াল লিটারেসি, ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন এবং ফিন্যান্সিয়াল প্ল্যানিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সমাপনী বক্তব্য ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ।

 

Facebook Comments Box

Posted ৮:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com