বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

এসএমই খাতের ব্যবসা সম্প্রসারণে শেয়ারবাজার ব্যবহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট

এসএমই খাতের ব্যবসা সম্প্রসারণে শেয়ারবাজার ব্যবহারের আহ্বান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত করতে যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং এসএমই ফাউন্ডেশন।

গত ১৮ ও ১৯ মে দুইদিনব্যাপী “ট্রেনিং অন ক্যাপিটাল রেইজিং বাই পাবলিক অফার ফর এসএমই এন্টারপ্রেনিউরস” শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ মে) বিএসইসির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

প্রশিক্ষণে মোট ৪০ জন অংশগ্রহণকারী ছিলেন। এদের মধ্যে এসএমই ফাউন্ডেশনের ৬ কর্মকর্তা, ২৮ জন এসএমই উদ্যোক্তা—যেখানে নারী উদ্যোক্তার সংখ্যাই ছিল বেশি—এবং বিএসইসির কর্মকর্তারা ছিলেন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্য দেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান ও পরিচালনা পর্ষদের ম্যানেজিং পার্টনার খালিদ মাহমুদ খান।

বিএসইসি জানায়, কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়ায় কীভাবে পুঁজি সংগ্রহ করা যায়, সে বিষয়ে উদ্যোক্তাদের বাস্তব ধারণা দেওয়াই ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। আয়োজকদের মতে, অর্জিত জ্ঞান ভবিষ্যতে উদ্যোক্তাদের শেয়ারবাজারে যুক্ত হয়ে ব্যবসা সম্প্রসারণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তারা মতামত দিয়ে জানান, এ কর্মশালার অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠান শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা করছেন।

উদ্বোধনী বক্তব্যে কমিশনার ফারজানা লালারুখ বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এসএমই উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে কীভাবে ব্যবসা সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে এ প্রশিক্ষণ উদ্যোক্তাদের সুস্পষ্ট ধারণা দেবে।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে মালয়েশিয়ার উদাহরণ থেকে বোঝা যায়, শেয়ারবাজারের এসএমই খাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও বিভিন্ন ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রশিক্ষক হিসেবে অংশ নেন। দুইদিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৭:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com