ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসই’র শোকজ নোটিশ পেয়েছে সাফকো স্পিনিং

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ | 551 বার পঠিত | প্রিন্ট

ডিএসই’র শোকজ নোটিশ পেয়েছে সাফকো স্পিনিং
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শোকজ নোটিশ পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সম্প্রতি এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে। এর প্রেক্ষিতে কোম্পানিটির কর্তৃপক্ষ গত ১৬ আগস্ট জানিয়েছে যে, এ কোম্পানির দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

Responsive Ad Banner

পর্যালোচনায় দেখা যায়, গত ২৬ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ২২.৮০ টাকায়। আর ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩২.৩০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৫০ টাকা বা ৪২ শতাংশ, যা ডিএসই’র কাছে অস্বাভাবিক মনে হওয়ায় কোম্পানিটিকে শোকজের নোটিশ পাঠানো হয়েছিল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৪৩ পিএম | মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com