নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | 59 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-জুন সময়ের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে পুনঃসমন্বয়কৃত (রিস্টেটেড) ইপিএস ছিল ১৭ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে পুনঃসমন্বয়কৃত (রিস্টেটেড) ইপিএস ছিল ১ টাকা ৪ পয়সা।
একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৩ টাকা ৮৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে পুনঃসমন্বয়কৃত (রিস্টেটেড) ছিল ৯ টাকা ৬ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ১৫ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এটি পুনঃসমন্বয়কৃত (রিস্টেটেড) হিসাবে ছিল ৫৯ টাকা ১৮ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ অর্থবছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার ২০২৬ সালের ১৬ জুন অনুষ্ঠিত ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর পরিশোধিত শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস, এনএভিপিএস এবং এনওসিএফপিএস পুনঃসমন্বয় (রিস্টেট) করা হয়েছে।
এছাড়া, আলোচ্য সময়ে বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে, গ্রাহকদের আমানত বৃদ্ধি পাওয়ায় শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উন্নত হয়েছে।
Posted ১০:১১ এএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.