ব্রেকিং >>
ব্রেকিং >>

জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | 91 বার পঠিত | প্রিন্ট

জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ৫০ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭৪ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৮০ পয়সার তুলনায় কম।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ৬৪ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯২ পয়সা।

Facebook Comments Box

Posted ৫:৫৪ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com