ব্রেকিং >>
ব্রেকিং >>

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | 62 বার পঠিত | প্রিন্ট

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ইআইএল) ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-জুন সময়ের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে ইপিএস ছিল ১৪ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৪৩ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৮ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়নসহ (উইথ রিভ্যালুয়েশন) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৭৯ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ মূল্য ছিল ১৯ টাকা ৯১ পয়সা।

অন্যদিকে, পুনর্মূল্যায়ন ছাড়া (উইদাউট রিভ্যালুয়েশন) ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৪ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৮ টাকা ৩৫ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৩৪ এএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com