শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান জানিয়েছে ম্যারিকো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | 111 বার পঠিত | প্রিন্ট

শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান জানিয়েছে ম্যারিকো বাংলাদেশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রাসায়নিক খাতের প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের শেয়ারহোল্ডারদের কাছে লভ্যাংশ সঠিক ও নির্বিঘ্নে পৌঁছে দিতে ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে। কোম্পানি সূত্রে এ কথা জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বিইএফটিএন (BEFTN) পদ্ধতিতে অনলাইনে লভ্যাংশ প্রাপ্তির জন্য শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি)-এর মাধ্যমে রেকর্ড তারিখের পূর্বে ব্যাংক হিসাব নম্বর, সংশ্লিষ্ট রাউটিং নম্বর, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা যাচাই-বাছাই করে আপডেট করে নিতে হবে।

Responsive Ad Banner

পাশাপাশি, যেসব বিনিয়োগকারী মার্জিন ঋণের আওতায় ম্যারিকো বাংলাদেশের শেয়ার ধারণ করেছেন, তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য কোম্পানির কাছে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সব ব্রোকারেজ হাউসকে অনুরোধ জানানো হয়েছে।

এক্ষেত্রে আগামী রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে কোম্পানির ইনভেস্টর/শেয়ারহোল্ডার কন্টাক্ট বিভাগে একটি বিস্তারিত বিবরণী জমা দিতে হবে। ওই বিবরণীতে শেয়ারহোল্ডারের নাম, বিও (BO) আইডি নম্বর, ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের তথ্য, মোট প্রাপ্য লভ্যাংশের পরিমাণ, প্রযোজ্য করের হার এবং কর কাটার পর নিট প্রাপ্য লভ্যাংশের পরিমাণ উল্লেখ থাকতে হবে। এছাড়া এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (কন্টাক্ট পারসন) নামও বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে।

Facebook Comments Box

Posted ১১:১০ এএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com