ব্রেকিং >>
ব্রেকিং >>

ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | 153 বার পঠিত | প্রিন্ট

ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফায় আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। এর আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ৭৩ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সা। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ২৩ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ঋণাত্মক ২৩ পয়সা ছিল।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮৭ পয়সা।

Facebook Comments Box

Posted ৬:১৭ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com