নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | 88 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কোম্পানিটির লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর মোট আয় খরচের চেয়ে ৩ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা কম হয়েছে। অর্থাৎ, এই ত্রৈমাসিকে প্রতিষ্ঠানটির ঘাটতি (ডেফিসিট) হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা।
গত বছরের একই সময়ের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০২৫ সালের এপ্রিল-জুন মেয়াদে কোম্পানিটির লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী দাবি-খরচ বাদে আয়ের উদ্বৃত্ত (সারপ্লাস) দাঁড়িয়েছিল ৫ কোটি ২ লাখ টাকা। সে হিসেবে চলতি প্রান্তিকে সারপ্লাস ঘাটতিতে রূপান্তরিত হয়েছে।
অপরদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সানলাইফ ইন্স্যুরেন্সের লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের মোট স্থিতি দাঁড়িয়েছে ৪৯ কোটি ৬৩ লাখ টাকা। আগের বছর একই তারিখে এই তহবিলের পরিমাণ ছিল ৫০ কোটি ২০ লাখ টাকা, যা এক বছরের ব্যবধানে কমেছে।
শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস)-এর অবস্থাও নেতিবাচক। চলতি মেয়াদে (জানুয়ারি-জুন) এই সূচকটি ঋণাত্মক ৯৯ পয়সা হয়েছে, যদিও গত বছরের একই সময়ে এটি ছিল ঋণাত্মক ২ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ, নেতিবাচক এই প্রবাহ আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।
Posted ১০:৫৯ এএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.