নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | 44 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (আইসিআইসিএল) ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-জুন সময়ের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে ইপিএস ছিল ১৪ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩১ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ মূল্য ছিল ১৭ টাকা ৩৬ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, কর-পরবর্তী নিট মুনাফা বৃদ্ধি পাওয়ায় আলোচ্য সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। অন্যদিকে প্রিমিয়াম আয় কমে যাওয়া এবং দাবি (ক্লেইম) পরিশোধের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে।
Posted ১০:০০ এএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.