ব্রেকিং >>
ব্রেকিং >>

লেনদেনে বড় উল্লম্ফন, সূচকেও শক্তিশালী উত্থান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে বড় উল্লম্ফন, সূচকেও শক্তিশালী উত্থান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : আজ (২৮ জুলাই) শেয়ারবাজারে গতকালের মতো সূচকের উত্থানেই শেষ হয়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক যেমন বেড়েছে, তেমনি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। সঙ্গে সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি দরসংস্কারের পর বাজারে কিছুটা নিম্নগতি দেখা গেলেও লেনদেনের বিষয়টি নিয়ে বিনিয়োগকারীরা আগে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। তবে তাঁরা আতঙ্কিত ছিলেন না, তাই হাতে থাকা শেয়ার বিক্রি না করে ধরে রেখেছিলেন। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনে এবং তাঁরা লেনদেনে আবারও সক্রিয় হয়ে ওঠেন। এ ছাড়া, বিএসইসির নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই বাজার স্থিতিশীল রাখতে একের পর এক ইতিবাচক উদ্যোগ নিচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা বাড়াতে সহায়ক হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চলতি সপ্তাহের বাকি দুটি কার্যদিবস এই ধারা অব্যাহত থাকলে ডিএসই সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করবে এবং লেনদেনের অঙ্কও নতুন রেকর্ড গড়তে পারে—এতে সন্দেহ নেই।

Responsive Ad Banner

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০০.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিন অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস ১২.৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০১.৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৯.৪৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৮৪টির শেয়ারদর বেড়েছে, ৬০টির দর কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসইতে প্রায় ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, অথচ গতকাল লেনদেন হয়েছিল প্রায় ৮৭২ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৮৮ কোটি ৮৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে গতকাল ছিল ১৬ কোটি ৬৬ লাখ টাকা।

সিএসইতে আজ লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৫২টির দর কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

এ দিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪.৩৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩৮.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে, গতকাল সূচকটি ১২৫.৭৬ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:০০ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com